প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ । ১:০১ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চার দফা জানাজা শেষে নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক

নিজস্ব প্রতিনিধি

চার দফা জানাজা শেষে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক (৪৫)কে হাজীগঞ্জের ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের গাজী বাড়িতে দাফন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বাদ আসর বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই ২০০২৬) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সাইফুল মালিক কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করেন। সর্বশেষ তাকে এভারকেয়ার হাসপাতালে অপারেশন করা হয়। অপারেশনের পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর স্ত্রী গ্র্যাজু্য়েশনধারী চিকিৎসক।

মরহুমের প্রথম জানাজা বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনস্, দ্বিতীয় জানাজা মরহুমের কর্মস্থল কুমিল্লা পু্লিশ লাইনস্ ও তৃতীয় জানাজা শুক্রবার বাদ জুমা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, শেষ ও ৪র্থ জানাজা মরহুমের নিজ গ্রাম নাটেহরাতে অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশগ্রহণ করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক, বড় মসজিদের সাবেক ও বর্তমান মোতওয়াল্লীসহ হাজারো মুসল্লি। জানাজাশেষে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সাইফুল মালিক ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি হাজীগঞ্জ বাজারস্থ ট্রাক রোডের স্থায়ী বাসিন্দা। তাঁদের আদি নিবাস হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামে। ১৯৮১ সালে জন্ম নেয়া সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে ৩৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন