প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ । ১০:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অভিযোগ শুধু অন্যের নয়, নিজের বিরুদ্ধেও চান মতলবের ইউএনও ইশমাম

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক দুইদিন ব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে কেএফটি কলেজিয়েট স্কুল মিলনায়তনে বিতর্ক উৎসবের ফাইনাল পর্ব সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে ১৬টি দল ও কলেজ পর্যায়ে ৮টি দল  এবং ইংরেজি বিতর্কে ৪টি দল অংশ নেয়।
কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী সুফিয়া মুকুল রোজা ও আব্দুল্লাহ আল নাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।
প্রধান অতিথির বক্তব্যে কেএম ইশমাম বলেন, বর্তমানে মেয়েরা সবদিক থেকে এগিয়ে রয়েছে। মেয়েদেরকে কেউ ইভটিজিং করলে ইভটিজারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো অপরাধ ও দূর্নীতিবাজদের কোনো ছাড় নাই। তিনি আরও বলেন, আমার (ইউএনও) বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই অভিযোগ জানাবেন।
বিতর্ক উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল। এছাড়া আরও বক্তব্য রাখেন, প্রভাষক বদিউল আলম বাবু, রিয়াজ ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।
প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে কেএফটি কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন ও মতলবগঞ্জ জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মতলব সরকারি কলেজ চ্যাম্পিয়ন ও কেএফটি কলেজিয়েট স্কুল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ইংরেজি বিতর্কে শুধু মাত্র কেএফটি কলেজিয়েট স্কুলের ৪টি দল অংশ নেয়।এতে ওই কলেজের মেয়েদের দল চ্যাম্পিয়ন ও ছেলেদের দল রানারআপ হওয়ার গৌরব লাভ করে।
সমাপনী অনুষ্ঠানে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানারআপ দলগুলোর মাঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক দলের বিতার্তিকদের সনদপত্র দেয়া হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন