প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ । ১০:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শহীদ জিয়া স্মৃতি স্মরণে উত্তর ইসলামাবাদ চায়না বার ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
জমকালো আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে উত্তর ইসলামাবাদ যুব সমাজের উদ্যোগে চায়না বার ফুটবল টূর্ণামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
২৫ জুলাই শনিবার বিকালে মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু। সভাপতিত্ব করেন সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজীব পাটোয়ারী। বিশেষ আকর্ষন ছিল মতলবের মেসি খ্যাত ক্ষুদে ফুটবলার সোহান।
আলমগীর সরকার বক্তব্যে বলেন, মাদক থেকে দুরে থাকার অন্যতম পথ হলো খেলাধুলা করা। যুবসমাজ যদি খেলাধুলায় ব্যস্ত থাকে তাহলে মাদক ও সামাজিক অপরাধ থেকে দুরে থাকা যায় সহজেই। তাই আমি আশা করি এ ধরনের টুর্ণামেন্ট এবং খেলাধুলা প্রতিটি গ্রামে আয়োজন করা উচিৎ। যাতে করে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশিত হয়।
উদ্বোধক খায়রুল হাসান বেনু বলেন, আমাদের চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন মতলকে মাদকমুক্ত করতে কাজ করে যাচ্ছেন। খেলাধুলা করলে যুবক ও ছাত্ররা সামাজিক অপরাধ থেকে দুরে থাকতে পারবে। আমরা এধরণের খেলাধুলা আয়োজন অব্যাহত রাখবো।
উদ্বোধনী ম্যাচে রায়পুর ইসলামাবাদ ডিপি স্পোর্টিং ক্লাব বনাম ছোট ঝিনাইয়া সিজেড স্পোটিং ক্লাব অংশগ্রহন করে। পুরো খেলায় কোন দল গোল সংগ্রহ করতে পারেনি। পরে ট্রাইব্রেকারে ৩-১ গোলে রায়পুর ইসলামাবাদ ডিপি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা মোঃ তুহিন।
উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী হাজী ইলিয়াছ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী সহ টূর্ণামেন্ট কমিটির নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতাকর্মিরা। হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন