প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ । ১০:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌরবাসীর প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান অঙ্গীকার : মোশাররফ হোসাইন

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেছেন, ‘আমি মেয়র নয়, চাঁদপুর পৌরবাসীর সেবক বা খাদেম হতে চাই। যদি আপনাদের মনে হয়, আমার মাধ্যমে পৌরবাসীর কল্যাণ হবে, তাহলে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। আল্লাহ যদি আমাকে মেয়র হিসেবে কবুল করেন, তবে কথা দিচ্ছি, সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে মানুষের পাশে থাকব। ইনশাআল্লাহ আপনাদের আমানতের খিয়ানত করবো না।’

শুক্রবার (২৪ জুলাই) চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার গুনরাজদী মাস্তান বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন আরো বলেন, জনপ্রতিনিধি হওয়া কোনো পদ বা ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের বিশ্বাস ও দায়িত্বের প্রতীক। একজন জনপ্রতিনিধির প্রথম কাজ হলো সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাদের সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং সাধ্যমতো সমাধানের উদ্যোগ নেওয়া।

তিনি বলেন, চাঁদপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সেবামুখী ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করছি। চাঁদপুর পৌরবাসীর প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান অঙ্গীকার।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন