প্রকাশের সময়: বুধবার, ১৬ মার্চ, ২০২২ । ১:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে একটানা ৪০দিন জামাতে নামাজ আদায় করায় উপহার

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদ ও হিলফুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দী উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ (সোমবার) পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম পর্বে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি তার বক্তব্যে বলেন,প্রতি বছর শাহতলীর এইস্থানে মাহফিলটির আয়োজন করা হয়ে থাকে । গত বছর করোনাকালে মাহফিলটি করা সম্ভব হয়নি ।এ বছর প্রশাসন ও স্থানীয় জনগনের সহযোগিতায় আয়োজন কমিটির আহবায়ক সাইফুল কবির চৌধুরীর নেতৃত্বে ও উদ্যোগে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে । আমি আশা করছি মাহফিলটি সফলভাবে সম্পন্ন হবে ।আজকে মাহফিলে বাংলাদেশের নামকরা ওয়ায়েজীনগন বক্তব্য রাখবেন ।এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি ।

বক্তব্য শেষে পূর্ব শাহতলী হিলফুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার হাফেজ ছাত্ররা একটানা ৪০দিন জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করায় তাদের মাঝে উপহার বিতরণ করেন, মাহফিল বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী।

মাহফিলের ২য় পর্বে মসজিদের ইমাম মাওলানা শাহাদাত হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন ঢাকা মসজিদুল জুমা কমপ্লেক্স এর খতিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ। মাহফিলে সভাপতিত্ব করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করেন, ঢাকা প্রাইম গ্রুপ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, চাঁদপুর ওয়্যারলেছ বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, হাজীগঞ্জ মালীগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মামুন হোসাইন চাঁদপুরী।

মাহফিলে গজল পরিবেশন করেন কলরব (আবৃতি বিভাগ) এর পরিচালক সাড়া জাগানো জনপ্রিয় আবৃতিকার গণজাগরনী নাশিদ শিল্পী ইয়াসিন হায়দার কলরব।

এসময় মাহফিলে উপস্থিত ছিলেন, মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি সাইফুল কবির চৌধুরী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, পূর্ব শাহতলী ইসলামী যুব সংগঠনের নেতা মো: জহির হোসেন চৌধুরী, শাহতলী বাজার ব্যবসায়ী মো: সোহাগ গাজী, মো: মিলন গাজীসহ হাজার হাজার মুসল্লিগন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন