প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ । ৯:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক তিনটি বিশেষ অভিযানে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। এ সময় ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার ২৯ জুলাই পরিচালিত এসব অভিযানে উদ্ধারকৃত মাদকের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাশেদুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রথম পর্যায়ে এআই নাজমুন ও এএসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জলা তেতৈয়া এলাকায় অভিযান চালিয়ে নোয়াদ্দা গ্রামের রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই দিনে এসআই মো. সাইফুল ইসলাম কড়ইয়া এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথ চন্দ্র পাটিকর (২১)-কে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ
এছাড়া এসআই মোহাম্মদ ফাত্তার মিয়া মহীদ্দিরবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে রনি হোসেন (২৬)-কে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন আসামিকে বুধবার (২৯ জুলাই) আইনানুগ প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ পাহারায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন