প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ । ৮:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, হাজীগঞ্জে সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

মেহেদি হাসান রিমেল

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে সাপের ছোবলে তাছলিমা বেগম (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ রাজারগাঁও খান বাড়ির বাসিন্দা ইউসুফ খানের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

বুধবার (২৯ জুলাই)দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্বজনরা দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন তাছলিমা বেগম। ফেরার পথে হঠাৎ তার পায়ে তীব্র ব্যথা অনুভূত হয়। ঘরে ফিরে তিনি পায়ে রক্ত দেখতে পান এবং চিৎকার করলে স্বজনরা ছুটে আসেন। সাপের ছোবলের আশঙ্কায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

নিহতের স্বামী ইউসুফ খান জানান, হাসপাতালে চিকিৎসকরা তাকে এন্টিভেনম প্রয়োগ করেন। তবে ওষুধ দেওয়ার প্রায় ২০ মিনিট পরই তাছলিমা মারা যান।

এদিকে, বর্ষা মৌসুমে চাঁদপুর জেলায় সাপের ছোবলের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাপের ছোবলে জেলায় দুইজনের মৃত্যু হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন