প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ৮:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ উপজেলা বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সভা, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।

শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় হাজীগঞ্জ বাজার এলাকায় অনুষ্ঠিত সভায় সমিতির কার্যক্রম, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হয়। সভায় আবু মিঞার সভাপতিত্বে ও আরিফ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বালুমহালের ব্যবসায়ীরা অংশ নেন।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে হুমায়ুন কবির স্বপন, সাধারণ সম্পাদক হিসেবে এমদাদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক হিসেবে নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে রুহুল আমিন ও প্রচার সম্পাদক নজরুল মাস্টার নির্বাচিত হন।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা সমিতিকে আরও কার্যকর ও সুসংগঠিত করার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করে হাজীগঞ্জ উপজেলা বালু ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন