প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ৯:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জুলাই বিপ্লব ছিল ১৭ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ, শহীদদের আত্মত্যাগে সূচনা নতুন বাংলাদেশের : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল
শহীদদের রক্তের ঋণ শোধ ও স্বপ্ন বাস্তবায়নে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। শোক ও বিজয়ের এই দিনটিকে স্মরণ করে চাঁদপুরের ফরিদগঞ্জে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, জুলাই বিপ্লব একদিনে সংগঠিত হয়নি। এটি গত ১৭ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করতে গিয়ে ফরিদগঞ্জে আমাদের ৩ জন সহযোদ্ধা শহীদ হয়েছিলেন। তাদেরসহ সারাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যারা প্রাণ দিয়েছেন, সবার রক্তের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ।
উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে সাবেক এই এমপি বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আপনারা যদি সুশৃঙ্খলভাবে থাকেন এবং সঠিক পথে চলেন, তবে বিএনপি দেশকেও এগিয়ে নিয়ে যাবে, আপনাদেরকেও এগিয়ে নিয়ে যাবে। আমরা নিজের স্বার্থের জন্য রাজনীতি করি না। ফরিদগঞ্জ থেকে আমি কখনো এক পয়সাও নিইনি। আপনারা আমাকে অনুরোধ করেছিলেন পাশে থাকার জন্য, আমি কথা দিচ্ছি-মৃত্যু পর্যন্ত ফরিদগঞ্জবাসীর পাশেই থাকব।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী ও মো. মহসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল খান, পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, গোবিন্দপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান এবং চরদুঃখিয়া পূর্ব ইউপি চেয়ারম্যান মো. বাছির আহমেদ।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, পৌর বিএনপি নেতা মো. টুটুল পাটওয়ারী, বিল্লাল হোসেন কোম্পানি, পিয়ার আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা এবং মহিলা দলের নেত্রী শারমিন করিমসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সারাদেশে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন