প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ৯:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব-বাবুরহাট পেন্নাই সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কে  জৈনপুর পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন (৪৯) নামের সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন   অটোরিকশার চালকসহ আরো তিনজন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) বিকেলে মতলব- বাবুরহাট পেন্নাই সড়কের আলিকার দোকান সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার ঢাঁকিরগাঁও গ্রামের সিএনজি চালক রায়হান (৩০) ও বাইশপুর গ্রামের মো. কবির (৪০)।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত সকলকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে অটোরিকশা চালক রায়হানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
স্থানীয় বাসিন্দা ও আহতরা জানান, দ্রুতগামী জৈনপুর পরিবহনের বাসটি ঢাকা থেকে চাঁদপুরে আসার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে আলিকার দোকানের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়।
জৈনপুর বাসের কোন রোড পারমিট নেই। এই বাসগুলো অনেক ঝুঁকি নিয়ে বেপরোয়া গতিতে চালায়। এর আগেও বহুবার এই বাস দূর্ঘটনা করেছে। এই পরিবহনের সাথে প্রায় দুর্ঘনার শিকার হয় অন্য পরিবহনের। তারপরও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করেন নাই।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই নুরুল আমিনের মৃত্যু হয়েছে। আহত চালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবার থেকে এখন পর্যন্ত কেউ আসেনি। আহতদের চিকিৎসা চলছে। জৈনপুর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন