প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ১১:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী কুরআনের সুমহান বাণী প্রচার ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সর্বাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুফতী মুহাম্মাদ জাকারিয়াকে সম্মাননা প্রদান করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা।

বুধবার (৫ আগস্ট) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকীর সার্বিক ব্যবস্থাপনায় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি ক্বারী সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কড়ৈতলী আলিম মাদরাসার মুদাররিস মাওলানা মাহমুদুল হাসান, ভাটেরহদ হাফেজিয়া মাদরাসার মুহতামীম হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম, ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আলাউদ্দীন বিন সিদ্দীক, মা’হাদু তালহা বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজ ক্বারী মাহফুজুর রহমান, বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ মাওলানা আবু সুফিয়ান পারভেজসহ স্থানীয় আলেম-উলামা, শিক্ষক, শিক্ষাবিদ ও সমাজসেবকবৃন্দ।

অনুষ্ঠানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ মাওলানা আবু সুফিয়ান পারভেজ এবং মা’হাদু তালহা বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজ ক্বারী মাহফুজুর রহমানকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এদিন বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুফতী মুহাম্মাদ জাকারিয়ার তত্ত্বাবধানে ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসায় অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী মাশক্বুল কুরআন ও তারবিয়াতী কর্মশালা। কর্মশালার শুরুতে তিনি শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারিমের সবক প্রদান করেন।

কর্মশালায় তিনি শুদ্ধ তিলাওয়াত, তারতীল ও তাজভীদের মৌলিক এবং সূক্ষ্ম বিষয়সমূহ অত্যন্ত সহজ, প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী ভাষায় উপস্থাপন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ঈমান-আকীদা, আত্মশুদ্ধি, আদব-আখলাক, ইসলামী চরিত্র গঠন এবং দৈনন্দিন জীবনে সুন্নাহভিত্তিক জীবনচর্চার গুরুত্ব তুলে ধরে মূল্যবান নসীহত করেন।

আয়োজকরা জানান, এ ধরনের মাশক্বুল কুরআন ও তারবিয়াতী কর্মশালা শিক্ষার্থীদের কুরআন শিক্ষার মানোন্নয়ন, বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা এবং আন্তর্জাতিক মানের হাফেজ ও ক্বারী গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন