প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ । ১:৩৯ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুদমুক্ত হালাল আয়ের পথ প্রসারিত করাই মূল লক্ষ্য : শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিনিধি
সুদমুক্ত ও শরিয়াহসম্মত বিনিয়োগের মাধ্যমে হালাল আয়ের সুযোগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে আল-কারিম হাউজিং লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে এ সভা শুরু হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী সভা শেষে দুপুর ১টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন আল-কারিম হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন। সভা পরিচালনা করেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক হাফেজ মাওলানা জসিম উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শরিয়াহবিষয়ক উপদেষ্টা বিশিষ্ট আলেম মাওলানা মুফতি জাফর আহমদ এবং চাঁদপুরের বিশিষ্ট আলেম ও ওয়ায়েজ মাওলানা নুরুল আমিন জিহাদি। এ সময় প্রতিষ্ঠানের সদস্যরা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, অনুভূতি এবং আল-কারিম হাউজিং লিমিটেডের কার্যক্রম সম্পর্কে মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২৬ অর্থবছরের লভ্যাংশ ঘোষণা, ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-প্রস্তাবিত বাজেট এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হচ্ছে।
তিনি বলেন, “আল-কারিম হাউজিং লিমিটেড সুদভিত্তিক ঋণ নিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে না এবং ব্যাংকিং সুদকে ব্যবসায়িক লভ্যাংশের সঙ্গে যুক্ত করা হয় না। শরিয়াহসম্মত পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করে সদস্যদের জন্য হালাল আয়ের সুযোগ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।”
শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন আরও বলেন, সুদভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প হিসেবে সুদমুক্ত আর্থিক কার্যক্রমকে সমাজে প্রসারিত করার লক্ষ্য নিয়ে আল-কারিম হাউজিং লিমিটেড কাজ করছে। সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসযোগ্যতা তৈরি হলে তারা সুদমুক্ত আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগে আরও
বেশি আগ্রহী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “মানুষের কাছে সুদমুক্ত বিনিয়োগের নিরাপদ ও আস্থাশীল ঠিকানা পৌঁছে দেওয়া জরুরি। তাই বিনিয়োগের আগে সবাইকে আমাদের দীর্ঘদিনের কার্যক্রম সম্পর্কে জানার, বোঝার এবং প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলার আহ্বান জানাই। যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।”
দীর্ঘ ১৯ বছরের ব্যবসায়িক পথচলার কথা তুলে ধরে তিনি বলেন, এ সময়ে অনেক মানুষ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের আস্থা ও অভিজ্ঞতা প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, “সদস্যদের আমানতের আমানতদার হিসেবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সদস্যদের বিনিয়োগের বিপরীতে কীভাবে শরিয়াহসম্মত উপায়ে মুনাফা দেওয়া যায়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করি।”
সভায় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রম আরও সম্প্রসারণ, সদস্যদের আস্থা ধরে রাখা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানকে আরও সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়।
সভা শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন