প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ১২:১৭ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এক নিরীহ পরিবারের জোরপূর্বক গাছ কাটার অভিযোগ

কচুয়া প্রতিনিধি

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এক নিরীহ পরিবারের জোরপূর্বক ব্যাক্তি মালিকানাধীন গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে নোয়াগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের প্রায় ৫০ বছরের পুরনো ৩০টি গাছ পাশের বাড়ির শাহজাহান ও আলমগীর হোসেন গংরা কেটে ফেলে। দেলোয়ার হোসেনের ছেলে আলী হোসেনগং বাড়িতে না থাকায় তার আত্মীয় একই গ্রামের মো. রোকন বাধা দিতে গেলে তাকে বেধরক মারধর করা হয়।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেলোয়ার হোসেনের ছেলে আলী হোসেন কচুয়া থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি উল্লেখ করেন পাশের বাড়ির আ: রবের ছেলে আলমগীর, শাহজাহান দলবল নিয়ে তার বহু পুরানো গাছ গুলি কেটে ফেলে।গাছ গুলি আমার বিল্ডিংয়ের সাথে থাকার কারনে যেকোনো সময় বিল্ডিং হেলে পড়ার সম্ভাবনা রয়েছে ।

আলমগীর ও শাহজাহান দলবল নিয়ে এস্কাভেটর ও গাছ কাটার মেশিন দিয়ে আমার ব্যক্তি মালিকানাধীন গাছ কেটে ফেলেছে। আমাদের বাড়িতে পুরুষ মানুষ না থাকায় আমার গাছ ও বিল্ডিং এর পাশের মাটি কেটে রাস্তা নির্মানের পাঁয়তারা করছে।

আ: রবের ছেলে শাহজাহান জানান, আমরা ওমর আলীর নিকট থেকে আমাদের চলাচলের রাস্তার জন্য একশতক জায়গা ক্রয় করেছি, আমরা আমাদের ক্রয়কৃত জায়গায় রাস্তা করার জন্য কাজ করেছি।

এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। সংবাদ সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে থানায় আসার জন্য বলা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন