প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ১২:৫২ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী এমরান হোসেন

অনলাইন ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন হাজীগঞ্জ বাজারের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এমরান হোসেন। ইতোমধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে ব্যবসায়ী মহলে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের সন্তান এমরান হোসেন। তাঁর পিতা আলহাজ্ব মরহুম আব্দুল মতিন মিয়া ছিলেন হাজীগঞ্জ বাজারের একজন পরিচিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এমরান হোসেন। ব্যবসায়ী সমাজের সুখ-দুঃখে পাশে থাকার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ ও অধিকার নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে এমরান হোসেন বলেন, “হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা শুধু ব্যবসায়ী নন,তারা এই বাজারের প্রাণ। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা নানা সমস্যা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। আমি নির্বাচিত হলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, সকল ব্যবসায়ীর কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “ব্যবসায়ী সমিতিকে আরও কার্যকর,স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা, বাজারের শৃঙ্খলা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করব।”

এমরান হোসেন বলেন, “আমার লক্ষ্য শুধু একটি পদ অর্জন করা নয়; বরং ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দেওয়া। সবাইকে সঙ্গে নিয়ে হাজীগঞ্জ বাজারকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও সমৃদ্ধ বাজার হিসেবে গড়ে তুলতে চাই। ব্যবসায়ীদের যেকোনো ন্যায্য দাবি ও সমস্যায় তাদের পাশে থাকব।”

তিনি আরও বলেন, “নির্বাচনে জয়-পরাজয় থাকবে, কিন্তু আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য যেন অটুট থাকে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সকল ব্যবসায়ী ভাইদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই। ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর একটি ব্যবসায়ী সমিতি গড়ে তুলতে কাজ করব।”

এদিকে সভাপতি পদে এমরান হোসেনের প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী মহলে ইতিবাচক আলোচনা দেখা দিয়েছে। অনেক ব্যবসায়ী তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা ও পারিবারিক পরিচিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন