প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ৮:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডাক্তার হতে চান মহামায়া স্কুল থেকে এসএসসিতে ‘গোল্ডেন জিপিএ-৫’ পাওয়া তাসনিয়া

মাসুদ হোসেন
সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন তাসনিয়া আক্তার। তিনি চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
তাসনিয়া চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড টাহরখিল গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা প্রবাসী মোহাম্মদ কবির হোসেন ও শিক্ষিকা মহসিনা আক্তার মিনুর বড় মেয়ে। তার এই অসাধারণ সাফল্যে পরিবার ও বিদ্যালয়ে বইছে আনন্দের বন্যা।
সাফল্যের অনুভূতি জানিয়ে তাসনিয়া বলেন, এ সাফল্য আমার একার নয়। আমার বাবা-মা, শিক্ষক এবং সহপাঠীরা সবসময় পাশে ছিলেন। আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই।  এ জন্য সকলের দোয়া প্রার্থী।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষায় মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে গড় পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ। ৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৭ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৩ জন এ প্লাস, এ গ্রেড ৯ জন, এ মাইনাস ১০ জন, বি গ্রেড ৭ জন এবং সি গ্রেড পেয়েছে ৮ জন। এ প্লাস পাওয়া তিনজন শিক্ষার্থীর মধ্যে- তাসনিয়া আক্তার (গোল্ডেন), ইয়াছমিন আক্তার ও ফাতেমা আক্তার দিনা। তিনজনই বিজ্ঞান বিভাগ বিভাগ থেকে সাফল্য লাভ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন