প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ৮:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে দাখিল পরীক্ষায় উপজেলায় শীর্ষে ঘিলাতলী কামিল মাদরাসা 

মোজাম্মেল প্রধান হাসিব
২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলী কামিল মাদরাসা উপজেলায় শীর্ষ স্থান অর্জন করেছে।
সোমবার (১০ আগস্ট) চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মতলব দক্ষিণ উপজেলায় দাখিল, আলিম, ফাজিল এবং কামিল মাদ্রাসাসহ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১৮০ জন। এর মধ্যে ঘিলাতলী কামিল মাদরাসা থেকে ৩৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে ২ জন জিপিএ-৫ সহ মোট ৩০ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৩.৩৩।
ফলাফল সম্পর্কে মাদ্রাসার অধ্যক্ষ এম এ বাশার এক প্রতিক্রিয়ায় বলেন, ফলাফল শতভাগ অর্জন হলে ভালো লাগতো। ছাত্র-ছাত্রীরা আরও মনযোগী হলে শিক্ষকদের প্রচেষ্টা আরও বৃদ্ধি হলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা যাবে ইনশাআল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন