প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ । ১০:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দপ্তর সম্পাদক প্রার্থী সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্

নিজস্ব প্রতিনিধি

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে তিনি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার মো. শাহজালালের হাত থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্ দপ্তর সম্পাদক প্রার্থী হিসেবে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের (ভোটার) কাছে ভোট প্রার্থনা এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি নির্বাচিত হলে, পরিষদের সকল সদস্যদের সাথে নিয়ে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন বলে জানান।

এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান ও সদস্য উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন’সহ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন ও সাংবাদিক নেতৃবৃন্দসহ হাজীগঞ্জে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামি ২৯ আগস্ট, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে ১১-১৩ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। ১৬ আগস্ট দাখিল, যাচাই-বাছাই ১৭ আগস্ট, প্রত্যাহার ১৮ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা ১৯ আগস্ট প্রকাশ, প্রতীক বরাদ্দ ২০ আগস্ট।

প্রসঙ্গত, হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও উন্নয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবীব উল্যাহ্ হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ হারুন টাইলস্ এন্ড স্যানেটারির স্বত্ত্বাধীকারী। তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে সুনাম ও সততার সাথে হাজীগঞ্জ বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির তিন ওয়ার্ডের একজন সদস্য। তার সদস্য নং- ১০৬২।

সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্ ডেইলি অবজারভার ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি, চাঁদপুরের দৈনিক ইলশেপাড় পত্রিকার ব্যুরো ইনচার্জ, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাপ্তাহিক পত্রিকার ত্রিনদীর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টানা দ্বিতীয়বারের মতো সভাপতি, হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলের পরিচালক ও নির্বাহী কমিটি সদস্য, টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক, শতবছরেরও বেশি সময়ের ঐতিহ্য টোরাগড় আদর্শ সমাজ ব্যবস্থার (কোরবানির মাংস বিতরণ) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্ অরাজনৈতিক সামাজিক সংগঠন টোরাগড় হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণপাঠাগারের উপদেষ্টা, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্য’সহ বেশ কয়েকটি সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে সামাজিক, মানবিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন