প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ । ৯:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘বাবা সিএনজি আমায় নিয়ে যাচ্ছে’ তার পরেই হাজীগঞ্জে সন্তানসহ নিখোঁজ গৃহবধু

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে শাহিদা আক্তার (৩৩) নামে এক গৃহবধু  ও তার মেয়ের সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সে মৈশামুড়া শেখ বাড়ির শফিকুল ইসলামের স্ত্রী। সে এক ছেলে এক মেয়ের জননী।
শুক্রবার (১৪ আগস্ট) হাজীগঞ্জ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরির আবেদন করা হয়।
 শাহীদার  ২ বছরের মেয়ে জুবাইদা   তার সাথে  ছিল। পরে পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় সন্ধান করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নারীর শারীরিক বিবরণ হিসেবে উচ্চতা প্রায় ৪ ফুট ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৫০ কেজি।
শাহিদার বাবার বাড়ি হাজীগঞ্জ উপজেলার পাঁচৈ গ্রামে। বাবার বাড়ি যেতেই সে নিখোঁজ হয়। তার বাবা আবুল হোসেন জানান, শুক্রবার ভোরে সে আমার বাড়ি আসার জন্য প্রস্তুতি নেন। কিছুক্ষণ পরে আমার নাম্বারে ফোন দিয়ে বলে ” আমাকে সিএনজি অন্য দিকে নিয়ে যাচ্ছে। তার পর মোবাইল বন্ধ। আমার সাথে ২৬ সেকেন্ড কথা হয়। আমি তার সন্ধান চাই।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে নিখোঁজ নারী ও তার মেয়ের সন্ধান বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তার ছোট বোন শাহানা আক্তার।
হাজীগঞ্জ থানার (ওসি) আবদুল মান্নান জানান, আমরা আমাদের চেস্টা অব্যাহত রেখেছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন