প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ । ৯:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় যুবকদের মাঝে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার মজুমদারের ক্রীড়া সামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য তরুণ যুবকদের মাঝে ফুটবল ও ভলিবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার আহমেদ মজুমদার। শুক্রবার সকালে তার নিজস্ব অর্থায়নে কাদলা আল আমিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কাদলা সূফি ছদর উদ্দিন (রঃ) এতিমখানা,রাহমাতাল্লিল আলামিন নূরাণী হাফেজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ভলিবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও একই দিনে তিনি বর্তমান যুব সমাজকে মাদক থেকে ধরে রাখার জন্য কাদলা দরবেশগঞ্জ খেলা ঘরসহ  খেলার প্রেমিকদের মাঝে ফুটবল বিতরণ করেন।
এসময় কাদলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা মাসুম তপাদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মহসিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায়, ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার আহমেদ মজুমদার এটা একটি ভালো উদ্যোগ। খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ জীবনধারা গড়ে তোলার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস  বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় সচেতন মহল ও তরুণ সমাজ এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী বলে আখ্যা দিয়েছেন।
সামাজিক এই উদ্যোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান প্রার্থী ও বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সভাপতি আব্দুল কাহার আহমেদ মজুমদার বলেন, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য খেলাধুলা বিকল্প নেই। আমি একদিন একটি এতিমখানা মাদ্রাসায় এতিমদের খোঁজখবর নেয়ার জন্য গিয়েছিলাম, ওই মাদ্রাসা দেখি কোমলমতি শিক্ষার্থীরা ছোট বোতল দিয়ে ফুটবল বানিয়ে খেলাধুলা করছেন। এটা দেখে আমার কাছে অনেকটা খারাপ লেগেছে‌।
যেকোনো সরকার  বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী দেওয়া হয়। বিশেষ করে বেসরকারি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে কোন শিক্ষা সামগ্রী আসেনি। আমার নিজ উদ্যোগে এ শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী দিয়েছি। সবার সাথে মিলিয়ে আনন্দের মাধ্যমে খেলাধুলা করতে পারে।
তিনি আরো বলেন“খেলাধুলা তরুণ সমাজকে কেবল শারীরিকভাবে সুস্থ রাখে না, বরং মাদক ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে মুখ্য ভূমিকা পালন করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন