চাঁদপুরের শাহরাস্তিতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে শাহরাস্তি পৌর শহরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শাহ সাহেবের মসজিদে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মী ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়। এদিকে স্থানীয় সাংসদ লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি। দিবসটি উপলক্ষে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত ও দোয়া প্রার্থনা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস প্রদান করেন।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৪৫ সালের ৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে শনিবার সারাদেশে দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়। এরই ধারাবাহিকতায় শাহরাস্তিতেও এ আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একজন আপসহীন নেত্রী। তার রুহের মাগফিরাত কামনায় আমরা দোয়া করেছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের মানুষের জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার ৮১তম জন্মবার্ষিকীতে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া করেছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি আবুল কালাম আতাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, মোহাম্মদ মনিরুজ্জামান, শফিউল্লাহ বাচ্চু, জাকিরুল ইসলাম ঝুনু, এনামুল গনি, গাজী ফিরোজ ও সোলেমান রায়হান।
এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি আব্দুল মান্নান ও সদস্য সচিব এহতেশামুল হক গনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন ও সদস্য সচিব আলী আজগর মোল্লা, সাবেক আহ্বায়ক আবুল কাশেম মিয়াজী, বিএনপি নেতা চেয়ারম্যান জোবায়েদুল কবির বাহাদুর, যুবদলের যুগ্ম আহ্বায়ক আদনান নোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব মোঃ সোলেমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন,সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, ওলামাদলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা