প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ১০:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর লঞ্চঘাটে ইজারার নামে চাঁদাবাজি ও হয়রানি নিষিদ্ধ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর লঞ্চঘাটে দীর্ঘদিনের যাত্রী হয়রানি ও ইজারার নামে অবৈধ অর্থ আদায় বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে রোববার (১৬ আগস্ট) থেকে ঘাটে সব ধরনের চাঁদাবাজি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে এই সিদ্ধান্তের কথা জানান চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চাঁদপুর লঞ্চঘাটে সাধারণ যাত্রীরা মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত মালামাল নিয়ে যাতায়াতের সময় ইজারার দোহাই দিয়ে অর্থ আদায়ের অভিযোগ ছিল। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হতেন। সংসদ সদস্যের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো যাত্রীর কাছ থেকে কোনো অজুহাতেই বাড়তি টাকা আদায় করা যাবে না। কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনা বাস্তবায়নে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন