প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ । ২:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

তরপুরচন্ডী ইউনিয়নে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন

অনলাইন ডেস্ক
এইচ.এম নিজাম : চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে কেক কেটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
১৭ মার্চ বৃহস্পতিবার সকালে তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ আয়োজন করা হয়।
পৃথক পৃথকভাবে জন্মদিন উদযাপন আয়োজনে প্রথমেই ইউনিয়ন পরিষদের উদ্যোগে চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, সচিব তাসলিমা বেগম সহ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেন।
এরপর তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কেক কাটা, বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সুমন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন