প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ১২:১৭ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে জরিমানা, ৪ দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মেহেদি হাসান রিমেল

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় চাঁদপুরের হাজীগঞ্জে ৭ ব্যবসায়ীকে মোট ৬ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে চারটি দোকানের মিটার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ওমর সানী আকন। অভিযানে হাজীগঞ্জ থানা-পুলিশের একটি দল, পল্লী বিদ্যুৎ, পৌরসভার কর্মকর্তারা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য আগে থেকেই ব্যবসায়ীদের সচেতন করা হয়েছিল।

এরপরও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কে মোট ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় চারটি দোকানের মিটার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন