প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ১১:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদক সেবনের সময় ৩ জন আটক, ৭ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের সময় তিনজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) শাহরাস্তি মডেল থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।

এ সময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার রায়শ্রী উত্তর ইউপির দেহেলা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. আবুল বাশার (২৭), রায়শ্রী দক্ষিণ ইউপির  নাহরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে দিদার হোসেন (২৫) এবং রায়শ্রী উত্তর ইউপির  দেহেলা গ্রামের বাবুলের ছেলে রিয়াদ (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, আটকের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার  ও বিজ্ঞ  নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনকে জানানো হয়। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতে আটক তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দের কার্যক্রম চলছে।শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদক সেবনকারীদের পাশাপাশি মাদক সরবরাহ ও বেচাকেনার সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন