প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ৯:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা উপজেলার ৩ং খাদেরগাঁও ইউনিয়নের  নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদ (মির্জা হোসেন আলী) প্রাঙ্গনে তার নামাজে জানাযা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এসময় বিউগলে করুন সুর বাজানো হয়।
এক মিনিট নীরবতা পালন শেষে নারায়ণপুর মীরবাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত অখিল, থানার এসআই দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকারসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার গত ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি অসংখ্য সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। মরহুম আবুল বাসার স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নারায়ণপুর প্রেসক্লাবের শোক:
নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে নারায়ণপুর প্রেসক্লাব। এক শোক বার্তায় প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী  আত্মার মাগফেরাত কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন