প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ১১:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ইয়াবাসহ ৪ যুবক আটক

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের চরমুকুন্দি এলাকার একটি বাসায়  অভিযান চালিয়ে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ চার যুবকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাদেরকে মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মতলব পৌরসভার পূর্ব চরমুকুন্দি বালুরমাঠ সংলগ্ন মাহবুবা মুক্তার একতলা একটি ভবনের ভিতরে ইয়াবা সেবনের আড্ডা চলছে এমন তথ্যের ভিত্তিতে প্রবেশ করে এলাকাবাসী। সেখানে ঢুকে যাওয়ার পর পলায়নের চেষ্টা করলে ওই বাসার মালিকের ছেলেসহ ৪ যুবককে আটক করে এবং তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মতলব উত্তর উপজেলার এনায়েতনগর গ্রামের মেজবাহ উদ্দিন সরকারের ছেলে আজমাইন সরকার (২২), একই উপজেলার বেগমপুর গ্রামের মহসিন প্রধানের ছেলে জিহাদ হোসেন (২১), মতলব পৌরসভার দশপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মাহবুব হাসান (২০) এবং বাসার মালিক মাহবুবা মুক্তার ছেলে মেহরাব হোসেন (২২)।
নাম প্রকাশ না করার শর্তে চরমুকুন্দি এলাকার একাধিক ব্যক্তি বলেন, মাহবুবা মুক্তার বাড়ি মতলব উত্তর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। চরমুকুন্দি এলাকায় জায়গা ক্রয় করে একতলা বাড়ি করে সেটি ভাড়া দিয়ে ঢাকায় থাকতো মাহবুবা মুক্তা ও তার সন্তানেরা। এদিকে তার ছেলে মেহরাব হোসেন ঢাকা থেকে এসে তার বন্ধুবান্ধবদের নিয়ে মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী ওই বাড়িতে অভিযান করে।অভিযানে তাদেরকে হাতেনাতে আটক করার পর মতলব দক্ষিণ থানায় অবহিত করা হলে থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে হাজির হয়। সেখান থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইলসহ ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং নির্মুল না হওয়া পর্যন্ত চলবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন