প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ১১:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সংস্কৃতিকেন্দ্রের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি

নজরুল বর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় চাঁদপুর শহরের লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহী হতে হবে। ডিজিটাল যুগে ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় মনোযোগী হতে হবে।

চাঁদপুর সংস্কৃতিকেন্দ্রের নজরুল বর্ষ উদযাপন কমিটির আহবায়ক মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইলিয়াছ পাটওয়ারীর পরিচালনায়

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি ঘরীপুর শাখার এসএভিপি মোঃ ওসমান পাটোয়ারী, চাঁদপুর হিলশা মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল ইসলাম সবুজ খান, রায়পুর রুস্তম আলী কলেজের প্রভাষক আদনান আল মুরাদ,কালেক্টরেট স্কুলের সিনিয়র শিক্ষক ওয়ালিউল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত মাহমুদ হাসান, দেশগান গান নুরুদ্দিন সুলতান। প্রতিযোগিতায় বিচারক ছিলেন লোকমান হোসেন, শাহ আলম, সিদ্দিকুর রহমান, সালাহ উদ্দিন ঢালী, ওমর ফারুক প্রিন্স, এড. সাইফুল ইসলাম মুসলিম, সাংবাদিক জামাল আহমেদ আখন্দ, জিএম এমরান,শিল্পী জহির মনোয়ার, সাইফুল ইসলাম আকাশ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়।

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন