প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ । ১:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বৈশাখী টেলিভিশনের ফরিদগঞ্জ প্রতিনিধি হলেন এস. এম. ইকবাল

মেহেদি হাসান রিমেল
দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস. এম. ইকবাল হোসেন।
বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে এস. এম. ইকবাল হোসেনকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
এস. এম. ইকবাল হোসেন প্রায় দুই দশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ এই পেশাগত জীবনে তিনি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন।
বর্তমানে তিনি ডেইলি অবজারভার ও দৈনিক সময়ের আলো-এর উপজেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর খবর-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর-এর বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতার পাশাপাশি এস. এম. ইকবাল হোসেন ফরিদগঞ্জের বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এস. এম. ইকবাল হোসেন বলেন, সাংবাদিকতার মূলনীতি ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে ফরিদগঞ্জের মানুষের কথা তুলে ধরতে তিনি কাজ করবেন। এ জন্য তিনি উপজেলার সাংবাদিক সহকর্মী, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
নতুন দায়িত্ব পাওয়ায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন