প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ । ১০:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বিষ্ণুদী ক্লাবের কার্যকরী কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের ঐতিহ্যবাহী বিষ্ণুদী ক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩)আগস্ট বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের অফিস ভবনের দ্বিতীয় তলায় এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন,ক্লাবের সভাপতি এডভোকেট সেলিম আকবর। তিনি বলেন, আমরা এই ক্লাবটিকে এগিয়ে নিতে সকল সদস্য মিরে একতাবদ্ধ হয়ে কাজ করব।যেহেতু ক্লাবটির সুনাম ও ঐতিহ্য রয়েছে তাই সকলকে নিয়ে আমরা এই ক্লাবের মাধ্যমে সকল সামাজিক কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখবো। এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আমরা সব সময় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাব।
অচিরেই আমরা বিষ্ণুদী ক্লাবের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করব এতে ব্যাডমিন্টন,ক্রিকেট,ফুটবল ও ক্রাম খেলার আয়োজন থাকবে। এই ক্লাবটি একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে  এলাকার সকল মানুষের সুখে-দুখে সব সময় পাশে থাকবে।
তিনি আরো বলেন, খেলাধুলায় সম্পৃক্ত থাকলে যুব সমাজ মাদক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে এবং মন,শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। একটি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। বিষ্ণুদী ক্লাবটি চাঁদপুর শহরের মধ্যে একটি ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাব থেকে বহু জাতীয় মানের খেলোয়াড় তৈরি হয়েছে। চাঁদপুর জেলার মধ্যে এই ক্লাবটির যথেষ্ট সুনাম রয়েছে। আমি চাই ভবিষ্যতে ও ক্লাবটির সুনাম ধরে রাখতে। সকলেই যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই এই ক্লাবের সুনাম অক্ষুন্ন রাখতে পারব।
ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক ও উপদেষ্টা সহেবুর রহমান সোহেবের সঞ্চালনায়, বক্তার বক্তব্য রাখেন,ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম,সহ সভাপতি কামরুল ইসলাম জুগলু,উপদেষ্টা মাহবুব সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ মাঝি, কার্যকরী সদস্য সাংবাদিক মিজান লিটন,ওয়াহিদুর রহমান (বাবু),মহসিন পাটোয়ার।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ক্লাবের উপদেষ্টা চাঁন মিয়া মাঝি,বাবুল মাঝি,আমিন,মনির মিজি, মঞ্জু মিজি,জাকির বন্দুকসি,মনির গাজী,শামীম গাজ,খুকু,মেহেদী হাসান জনি, দুলাল মিজি,করিম গাজী,পল্লব পাটোয়ারী,মাসুদ পাটোয়ারী,সহ আরো অনেকে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন