প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ৮:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া উত্তর বড়দৈল সপ্রাবি’র সভাপতি এ্যাড. আল আমিন, বিদ্যুৎসাহী হানিফ মিয়া

মাসুদ হোসেন
চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ১২নং উত্তর বড়দৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সভায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে সকলের সিদ্ধান্তের আলোকে উক্ত ম্যানেজিং কমিটি গঠন করা হয়। এতে সরকারি নির্দেশনা মেনে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির তালিকা তৈরি করা হয়েছে। উপজেলা শিক্ষা কমিটি কর্তৃক প্রস্তাবিত উক্ত কমিটি সহসাই অনুমোদন দেয়া হবে বলে জানা যায়।
নবগঠিত প্রস্তাবিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুর জজকোর্ট এর আইনজীবী আল আমিন খাঁন (অপূর্ব)। মোঃ দৌলত হোসেনকে সহ সভাপতি ও পদাধিকার বলে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভীনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- বিদ্যুৎসাহী সদস্য মোঃ হানিফ মিয়া, জাকিয়া বেগম, অভিভাবক সদস্য মোঃ জিয়া উদ্দিন চৌধুরী, সালমা বেগম, খাদিজা বেগম, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোসাঃ মুনিরা আক্তার, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ ও ইউপি সদস্য মোঃ ফয়সাল মিয়াজি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবগঠিত কমিটির সদস্যরা বলেন, সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তারা আরো বলেন, আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে উত্তর বড়দৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। এতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।
জানা যায়, এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙে দেয়া হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের তৎকালীন উপসচিব আক্তারুন্নাহার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন