প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ৯:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সৌদি অর্থায়নে কাশিমপুরে মসজিদ নির্মাণের উদ্যোগ, পরিদর্শনে সৌদি শায়েখ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাশিমপুরে বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ উদ্যোগে এবং সৌদি অর্থায়নে মসজিদ নির্মাণ কার্যক্রমকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের বিশিষ্ট শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে তিনি কাশিমপুর এলাকায় মসজিদ নির্মাণের স্থান পরিদর্শনে আসেন। এ সময় স্থানীয়দের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানির সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নান ও মো. শাহাজাহান। সংশ্লিষ্টরা জানান, তাদের উদ্যোগেই শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি বাংলাদেশে এসেছেন।

ব্যাংকার শাহ জালাল খানের পরিচালনায় অনুষ্ঠানে ১০ নম্বর দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রিজওয়ানুল হক টিটু, সেক্রেটারি আমিরুল ইসলাম মুন্সি, উপদেষ্টা দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য শাহ-জালাল খান, বেলায়েত হোসেন ও মোহাম্মদ নূরন্নবী এবং আজীবন সদস্য ইকবাল হোসেন ও আকবর হোসেন।

চাঁদপুরের হাজীগঞ্জের কাশিমপুরে সৌদি শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি মসজিদ নির্মানে।

স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।

আয়োজক ও স্থানীয়রা জানান, সৌদি অর্থায়নে মসজিদ নির্মাণের এ উদ্যোগ শুধু ধর্মীয় কর্মকাণ্ডের প্রসার নয়, বরং এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে বলে জানান তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন