সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক কাজী জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, সহকারি শিক্ষক শাহ আলম মজুমদার, শাহ আলম বিএসসি, সুভাষ চন্দ্র, ইউসুফ মিয়াজী, মোস্তফা কামাল, ইমরুল কায়েস তারেক, জিসান আহম্মেদ প্রমুখ।
পরে দেশ-জাতি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মোজাম্মেল প্রধান হাসিব