চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে ইয়াবা ও গাঁজাসহ দুব্যক্তি আটক হয়নি। মূলত ডিসি অফিসের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে সনাক্ত করে তাদের ডিসি অফিসে ডাকা হয়। সেই সাথে তাদের বডিতে তল্লাশিকালে ইয়াবা ও গাঁজা পাওয়া যায়। তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক দুজন মাদকসেবীকে ৪মাসের সাজা প্রদান করে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি নাহিদ ইকবাল।
এ সময় চাঁদপুরের পুলিশ ও মাদকদ্রব্য অধিদফতরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জানা গেছে,গত ২৭ আগস্ট চাঁদপুর ডিসি অফিসের রেকর্ড সংলগ্ন সিঁড়ির পোড়া জিনিষপত্র পাওয়া যায়। পরে ডিসি অফিসের সিসি ক্যামেরার ডিভিও ফুটেজ দেখে দুজন মাদকসেবীকে সনাক্ত করা হয় এবং ফুটেজে সেখানে তাদের উপস্থিতি পায়। ফুটেজের সনাক্তের ভিত্তিতে তাদের দুজন মাদকসেবী ব্যক্তিকে পর্যায়ক্রমে ডেকে বডি তল্লাশিকালে তাদের পকেট থেকে ইয়াবা ও গাঁজা পাওয়া যায়। সাথে সাথে তাদের কে আটক করে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।
২৮আগষ্ট চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে চাঁদপুর প্রেসক্লাবকে এ তথ্য নিশ্চিত করেছে।

নিজস্ব প্রতিনিধি