প্রকাশের সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ । ১১:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পারিবারিক বিষয়ে হামলা ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ

কচুয়া প্রতিনিধি

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ আকানিয়া গ্ৰামে সামাজিক ও পারিবারিক বিষয় নিয়ে হামলা ও বাড়িঘর ভাংচুরের অভিযোগে উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামের জমির উদ্দিন হাজী বাড়ীতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মৃত আব্দুল ছাত্তারের স্ত্রী সাজিদা খাতুন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানার অভিযোগ সূত্রে বাদী সাদিজা খাতুন জানান,সামাজিক পারিবারিক বিষয় ও আমার ছেলে আমির হোসেন কর্তৃক গান বাজনা মিলাদ মাহফিল অনুষ্ঠানকে কেন্দ্র করে আমার বসত ঘরে হামলা ও ভাংচুর চালায় প্রতিবেশী মোঃ আবুল বাসার (৪০), নজরুল ইসলাম (৩৫),কালু মিয়া (৩০),আলমগীর হোসেন (২৬),মোঃ সোহাগ (৩৫) কালু মিয়াসহ সংঘবদ্ধ একটি উত্তেজিত মহল। আমার ছেলে আমির হোসেন তাদের উশৃংখল কর্মকান্ড বাধা দিতে গেলে আমাকে ও ছেলে আমির হোসেনের উপর অতর্কিত আক্রমন করে এলোপাথাড়ি কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে বেদনাদায়ক জখম করে। বিবাদী সোহাগ হোসেন আমার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্নের চেইন নিয়া যায়। যাহার মূল্য অনুমান ১ লক্ষ ১৫ হাজার টাকা। আমরা ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের আক্রমণ থেকে রক্ষা পাই। তারা আমাকে এবং আমার ছেলেকে প্রানে হত্যা করবে বলিয়া হুমকি প্রদান করেন।

তিনি আরো বলেন, আমার ছেলে আমির হোসেন মানসিকভাবে ভারসাম্যহীন। আমাদের নিজস্ব জায়গায় বাগানে একটি ঘর করে সেখানে থাকে সে। বিবাদীগণ একটি প্রভাকান্ড ছড়িয়ে এলাকার লোকজনকে উত্তেজিত করে ভারসাম্যহীন ছেলেটার উপর একাধিকবার অতর্কিত হামলা ও অনেক নির্যাতন করে আসছে।

বিবাদীগনদের পক্ষ থেকে জানান, আমির হোসেন পারিবারিক কবরস্থানের পাশে একটি ঘর বানিয়ে মাদকের আড্ডা ও ভাড়া করা নারী এনে বিভিন্ন অসামাজিক কর্মকান্ড করে করেন। এত এলাকার লোকজন বাধা দিতে গেলে অনেকের উপর অতর্কিত হামলা করে ও অনেকের বাড়ি ঘর ভাংচুর করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন