প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ১২:১৩ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অপরাধ দমন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ ও জনসেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক, কিশোর অপরাধ, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকেও আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, শাহরাস্তির শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে কাজ করছে। কোথাও কোনো অপরাধ বা অনিয়মের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব।
সভায় উপস্থিত বক্তারা শাহরাস্তির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও পুলিশের চলমান কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে আরও সক্রিয়ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামসুজ্জামান, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি  মীর মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ডা. সাজ্জাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুবউল আলম, সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মেজবাহউদ্দিন, ওসি এলএসডি শহীদ সরোয়ার্দী, পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ নিজাম উদ্দিন সামস্, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, শাহরাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু হাসান, তথ্য আপা তাসলিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম,শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন,শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক  সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া।
এ ছাড়া চিতোষী পশ্চিম ইউপির চেয়ারম্যান মোঃ জোবায়েদুল কবির বাহাদুর, রায়শ্রী দক্ষিণ ইউপির চেয়ারম্যান ডা. মোঃ আব্দুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউপির চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মশু, মেহের দক্ষিণ ইউপির চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, মেহের উত্তর ইউপির চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, সুচিপাড়া উত্তর ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ লোকমান হোসেন লিটন এবং টামটা উত্তর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন