প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ১২:২৭ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের পাইকদী সপ্রাবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৮নং পাইকদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকালে বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে পুরস্কার লাভ করেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ, সুধীজন, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানটি বেশ উপভোগ করেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা গড়ে তুলতে সহায়তা করে। তিনি আরও বলেন,
মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল মিজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শরীফ পাটওয়ারী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মোঃ আলী হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন সহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ সোহেল হোসেন সোহাগ, শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ রহিম ভুইয়া, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ হারুনুর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রৌশন আক্তার, প্রতিমা সরকার, রাজিব খান ও সুলতানা রাজিয়া সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন