চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য হালনাগাদ যাচাই-বাছাই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ছাত্রদলের নতুন সদস্য অন্তর্ভুক্তি যাচাই বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। এসময় দলের সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ করে সদস্য ফরম যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদনে সুপারিশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।
সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ খানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ ঢালী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সাবেক সহ-সভাপতি কবির হোসেন রনি, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মিজান খান, ক্রীড়া সম্পাদক এমরান হোসেন মিরু।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার তানিম, সহ সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, শাহমাহমুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির মোল্লা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক রফু হজি, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, সাধারণ সম্পাদক অলিউল্লা বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আলমগীর খান সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদ যাচাই বাচাইয়ে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, সদস্য সজিব পাটওয়ারী সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন