প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ১০:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তরপুচন্ডী ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

চাঁদপুর শহর প্রতিনিধি
“মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে সোমবার (৩১ আগস্ট) বিকেলে সদর উপজেলার তরপুচন্ডী ইউনিয়নের সেনের দিঘীরপাড় পূর্ব তরপুচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
বক্তব্যে তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি।
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে মাদকের বিরুদ্ধে সচেতন করার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, মাদক সেবন ও বিক্রয় প্রতিরোধ এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল শেখের পরিচালনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু কাজী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম মেহেদী, জেলা যুবদলের প্রচার সম্পাদক হালিম খান, তরপুচন্ডী ইউনিয়নের সচিব মানষী সাহা, দৈনিক নয়া প্রবাদ পত্রিকার এইচএম নিজাম, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শফিউদ্দিন আহমেদ বন্দুকশী, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরদার,
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিদ্দিক খন্দকার, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিল্লাল জমাদার, তরপুপ্চন্ডী ইউনিয়ন মহিলা দলের সাভানেত্রী অহিদা আক্তার মুন্নি, তরপূচন্ডি  ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিএম ওমর।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক কাজি রোকন। তরপুচন্ডী ইউনিয়নের আইন-শৃঙ্খলার দায়িত্বে আছেন, মডেল থানার এসআই মোস্তফা কামাল ও এএস আই সুমন কুমার দে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন