চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২২-এর শিক্ষার্থী ও পর্তুগাল প্রবাসী মো. ইব্রাহিম বর্তমানে পর্তুগালের রাজধানী লিসবনের একটি হাসপাতালে ফুসফুসের ক্যান্সারের চিকিৎসাধীন রয়েছেন।
যে বয়সে স্বপ্নকে সঙ্গী করে জীবনের পথে এগিয়ে যাওয়ার কথা, সেই বয়সেই কঠিন এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন তরুণ ইব্রাহিম। বর্তমানে হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন এই প্রবাসী তরুণের সুস্থতার জন্য উদ্বিগ্ন তার স্বজন, সহপাঠী, বন্ধু ও প্রিয়জনেরা।
ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে আন্তরিক দোয়া চেয়েছেন। তাদের প্রত্যাশা, চিকিৎসকদের প্রচেষ্টা ও সবার দোয়ায় দ্রুত সুস্থ হয়ে আপনজনদের মাঝে ফিরে আসবেন ইব্রাহিম।
এই কঠিন সময়ে হয়তো তার পাশে দাঁড়ানোর সামর্থ্য সবার নেই, কিন্তু তার জন্য একটি আন্তরিক দোয়া করা সম্ভব। মহান আল্লাহ যেন ইব্রাহিমকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন—এটাই এখন স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের একমাত্র প্রত্যাশা।

নিজস্ব প্রতিনিধি