প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাদেরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মোজাম্মেল প্রধান হাসিব
বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাদেরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আঙ্গিনা ও দক্ষিণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের আঙ্গিনায় বিভিন্ন ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও খাদেরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী জসিম উদ্দিন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও খাদেরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুমন মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মনির হোসেন প্রধান, জিসান ঢালী, জিসান মিয়াজীসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন