প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কচুয়ায় চলাচলের রাস্তা ও জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

অনলাইন ডেস্ক
কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তুলপাই গ্রামে  চলাচলের রাস্তা ও অন্যর জায়গার মধ্যে জোরপূর্বক ভাবে বাড়ির সীমানা প্রাচীর ইটের দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে ওই গ্রামের তাজুল ইসলাম মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনা এলাকায় দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনায় বিরাজ করছে।
স্থানীয়রা জানান, এলাকার লোকজনের একমাত্র চলাচলের রাস্তার উপর ও সাবেক ইউপি সদস্য  তাজুল ইসলামের তুলপাই ফতেপুর ৪০নং মৌজার ৬ শতাংশ জমির উত্তর-পশ্চিম পাশে প্রায় অংশে দখল করে ইটের দেয়াল নির্মাণের কাজ করছে ওই বাড়ির মৃত সরবত আলীর ছেলে আলী হোসেন।
এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে তাজুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করলে বুধবার (২ সেপ্টেম্বর) শুনানি তারিখ অপেক্ষায় করেও জোরপূর্বক ভাবে বাড়ির সীমানা প্রাচীর দেয়াল নির্মাণের কাজ  চলমান রাখেন।
ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আলী হোসেন জোরপূর্বক ভাবে আমার জায়গা দখল করে দেয়াল নির্মাণ করছেন। এছাড়াও বাড়ি চলাচলের রাস্তাটি দখলে নিয়ে যাচ্ছে। তাকে একাধিকবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার সালিশরা বাধা বাধা দিলেও তাও তিনি কারো কথা শুনছেন না।
তিনি আরো জানান, আমাদের বাড়ির পশ্চিম পাশে ফসলি মাঠের কৃষক ও এলাকাবাসী চলাচলের জন্য একটি সরকারি বড় খাস জায়গা রয়েছে, ওই জায়গাটি দুই পাশের লোকজন অবৈধভাবে বেদখল করে রাখছে।
বর্তমানে কৃষকরা ফসলি মাঠের উৎপাদন ফসল বাড়িতে আনতে পারছে না। এমনকি সরকারি হালটটি দখল করায় কৃষি কাজ করার জন্য কৃষি যন্ত্রপাতি ফসলি মাঠে ব্যবহার করতে পারছেন না স্থানীয় কৃষকরা।
আমি ন্যায় বিচারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
বিবাদী আলী হোসেন জানান, আমার জায়গা আমি দেয়াল নির্মাণ কাজ শুরু করেছি ,আমি কাউকে জায়গা দখল করিনি।
ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, তাজুল ইসলাম বাদী হয়ে গ্রাম আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন। আগামীকালকে দুই পক্ষকে নিয়ে শুনানির তারিখ থাকলেও অপেক্ষা করে আলী হোসেন বাউন্ডারি দেয়াল নির্মাণ করছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন