প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মোজাম্মেল প্রধান হাসিব
বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আঙ্গিনা ও দক্ষিণ নারায়ণপুর সরকারি প্রাথমিক আঙ্গিনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের আঙ্গিনায় ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজী, সদস্য সচিব মিঞা মো. ফারুক, যুগ্ম আহ্বায়ক মনির ঢালী, সোহাগ বকাউল, শাহাদাত প্রধান, লিটন মজুমদার, জাকির মিয়াজী, সুমন মোল্লাসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন