প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা নূর আজম শরীফকে নরসিংদীতে বদলী

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ)কে নরসিংদী পৌরসভায় বদলি করা হয়েছে। তাঁর স্থলে চাঁদপুর পৌরসভার নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে নরসিংদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানকে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-১ শাখা) থেকে গত ৩১ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যুগ্ম সচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ৮ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন।

এদিকে বদলির খবর ছড়িয়ে পড়ার পর চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ)কে বর্তমান কর্মস্থলে রাখার জন্য বিভিন্ন মহলে তদবির করছেন বলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বদলির আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন