প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে অঙ্গ সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাসুদ হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির শুভ সূচনা করা হয়। চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
শাহমাহমুদপুর ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম গাজীর সার্বিক সহযোগিতায় এদিন ইউনিয়নের কর্দিপাঁচ গাঁও খানবাড়ি (মাস্তান বাড়ি) সড়ক হতে ভাটেরগাঁও খায়ের মার্কেট পর্যন্ত সড়কে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জসিম উদ্দিন মেহেদী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
এসময় বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলার লক্ষ্যে দেশে ৫ বছরের ২৫ কোটি গাছের চারা রোপনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দলীয় নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে এখানে বৃক্ষরোপণ করছি। পাশাপাশি প্রত্যেকটা জায়গায় আমাদের নেতাকর্মীরা গাছের চারা রোপণ করছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ-সবুজ পৃথিবী উপহার দেওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, সাধারণ সম্পাদক কামাল মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ইউপি সদস্য মোহাম্মদ সোহেল হোসেন সোহাগ, বিএনপি নেতা ইকবাল খান, মোবারক হোসেন গাজী, মানিক পাটওয়ারী, আক্তার হোসেন, কাজী রাসেল, সমাজসেবক আঃ রহিম ভুইয়া।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সহ সভাপতি সাজ্জাদুল হক সোহাগ, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহমাহমুদ সেলিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সজিব পাটওয়ারী, ইউনিয়ন মৎসজীবি দলের সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় কাজী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহিম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন