প্রকাশের সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি কমিটি অনুমোদন

অনলাইন ডেস্ক

হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) পৌর বিএনপির আহবায়ক মো. আবুল খায়ের মজুমদার ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সারওয়ার হোসেন ভুলু মুন্সীর যৌথ স্বাক্ষরিতপত্রে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনপত্রে আগামি ৭ দিনের মধ্য পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। নবগঠিত কমিটির সভাপতি হলেন, মো. ইমাম হোসেন মুন্সী, সহ-সভাপতি মো. বারেক বেপারী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন খন্দকার ও সাংগঠনিক সম্পাদক মো. জসিম মজুমদার।

এদিকে পৌর ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদনে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, নবাগত সভাপতি মো. ইমাম হোসেন মুন্সী ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন তালুকদার। তারা পৌর বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক প্রতিক্রিয়ায় তারা ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় ও সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন