চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত উক্ত মতবিনিময় সভায় শাহমাহমুদপুর ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে মোঃ মাহবুবুর রহমানকে সভাপতি, আবুল খায়ের মোঃ আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ সালাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী। ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আবদুল হামিদ এর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, চাঁদপুর সদর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা ইসমাইল শেখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছালেহাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ শহিদ উল্লাহ পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নুর আলম।
এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম গাজী, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বিল্লাল পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারীসহ ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দ ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি পদে মোঃ মাইনুল হক পাটওয়ারী, সহ সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন, মোঃ আঃ রহিম পাটওয়ারী, আবু ইউসুফ মোঃ রুহুল আমিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমার ফারুক, মোঃ আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান তালুকদার, প্রচার সম্পাদক মোঃ আশ্রাফ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ শেখ ফরিদ উদ্দিন, সদস্য মোঃ রফিক পাটওয়ারী, মোঃ আঃ মান্নান পাটওয়ারী, মোঃ শামসুদ্দিন তালুকদার, মিনহাজ হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন, মোঃ বিল্লাল হোসেন হাদী।

মাসুদ হোসেন