প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হাজীগঞ্জের ইমামে রাব্বানী দরবার থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার

অনলাইন ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. শামীম রেজাকে ইমামে রাব্বানী দরবার শরীফের সব ধরনের কার্যক্রম ও সংশ্লিষ্টতা থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) ইমামে রাব্বানী দরবার শরীফ কমপ্লেক্স, মোজাদ্দেদ নগর, ধেররা, হাজীগঞ্জ, চাঁদপুর থেকে এ-সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়। এতে দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়-বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. শামীম রেজাকে ইমামে রাব্বানী দরবার শরীফের ‘লকাব আল-আবেদী’ পদবি/পরিচয় এবং দরবার শরীফের সকল কার্যক্রম ও সংশ্লিষ্টতা থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কারের তারিখ থেকে শামীম রেজার সঙ্গে ইমামে রাব্বানী দরবার শরীফের কোনো সাংগঠনিক, সামাজিক বা ধর্মীয় সম্পর্ক থাকবে না। দরবার শরীফের নাম, পরিচয়, পদবি কিংবা সংশ্লিষ্টতা ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করলে তা কর্তৃপক্ষের অনুমোদিত বলে গণ্য হবে না।

দরবার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-শামীম রেজার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সম্প্রতি তার ধূমপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ‘আল-আবেদী’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলেও জানা গেছে।

এদিকে, তার বিরুদ্ধে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দরবার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে শামীম রেজার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অভিযোগকারী এক নারী দাবি করেন-শামীম রেজা আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার দৈহিক সম্পর্ক করেছেন। আমি এ ঘটনার বিচার চাই।”

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
নির্দেশক্রমে
শাহ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী
সাজ্জাদানশীন
ইমামে রাব্বানী দরবার শরীফ
মোজাদ্দেদ নগর, ধেররা, হাজীগঞ্জ, চাঁদপুর।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন