চাঁদপুরের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” ডিজিটাল এর নিজস্ব প্রতিবেদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ মাঈনুল ইসলাম। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ পোর্টালের বার্তা কার্যালয়ে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।
প্রিয় চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক স্বাক্ষরিত এ অস্থায়ী নিয়োগ পত্রে উল্লেখ করেন, আপনাকে ‘প্রিয় চাঁদপুর ডিজিটাল’ এর নিজস্ব প্রতিবেদক পদে আগামী ৩ (তিন) মাসের জন্য অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হলো। এই সময়ে প্রতিষ্ঠানের নীতিমালা ও পেশাগত আচরণবিধি অনুসরণ করে দায়িত্বশীলতা, সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করতে হবে।
আপনার দায়িত্ববোধ, আন্তরিকতা, কর্মদক্ষতা, সংবাদ পরিবেশনের মান এবং প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য ও নিষ্ঠা সন্তোষজনক হলে পরবর্তীতে আপনার অস্থায়ী নিয়োগ স্থায়ী করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা আশা করি, আপনি ‘প্রিয় চাঁদপুর ডিজিটাল’-এর একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মোঃ মাঈনুল ইসলাম এর হাতে অস্থায়ী এ নিয়োগ পত্র প্রদান করেন, প্রিয় চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, প্রধান নির্বাহী সম্পাদক মোঃ মাসুদ রানা ও বার্তা সম্পাদক মোঃ মাসুদ হোসেন।
এসময় পোর্টালের পদোন্নতিপ্রাপ্ত ডিজিটাল ইনচার্জ মেহেদী হাসান রিমেল, মফস্বল সম্পাদক মোশাররফ হোসেন, ক্যামেরাপার্সন মির্জা মানিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় মোঃ মাঈনুল ইসলাম বলেন, জেলার অন্যতম শীর্ষ অনলাইন গণমাধ্যম “প্রিয় চাঁদপুর” এ কাজের সুযোগ পাওয়া আমার জন্য বড় একটি প্রাপ্তি। তথ্য প্রযুক্তির এ যুগে আমি সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সবসময় সত্য ও বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দেবো। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমি সকল শ্রেনী পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

নিজস্ব প্রতিনিধি