প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বৃত্তি প্রদানের মাধ্যমে মেধাবীদের উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহিত করবে : যুগ্ম সচিব ড. সফিকুল

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন শিক্ষা ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ ও নবম শ্রেণির ৮৬ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টম্বর) বেলা ১১টায় উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. সফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধাবীদের যোগ্য মূল্যায়নই আমাদের আগামী দিনের সুন্দর স্বপ্ন পূরণ করবে। স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ত্বরান্বিত করতে এবং মেধার সঠিক মূল্যায়নে উপজেলা প্রশাসনের শিক্ষা ট্রাষ্ট এ ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখবে। এ উদ্যোগে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথে আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত সচিব জাকির হোসেন কামাল এবং অবসরপ্রাপ্ত কর কমিশনার মো. বজলুল কবির ভুঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা ও রাজশাহী বিভাগের কর কমিশনার রোমান সরকার, সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) মো. জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ২৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২৯ শিক্ষার্থীকে এককালীন ৮ হাজার টাকা করে এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৫৭ শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি এবং সনদ বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন