প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মানসম্মত শিক্ষা নিশ্চিতে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়া উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠদের পদক প্রদান এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার ও চশমা বিতরণ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহজাহান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পাঠদানে মনোযোগ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষকদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাসির,কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম আকাশ, উপজেলা শিক্ষা সমন্বয়ক প্রফেসর আব্দুল ওয়াদুদ মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী সহ আরো অনেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলম, নির্বাহী সভাপতি খোরশেদ আলম, নির্বাহী সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক তুলে দেওয়া হয়। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় তাদের মাঝে হুইলচেয়ার ও চশমা বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন